শতভাগ উৎসব ভাতাসহ ৮ দাবি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের
কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১৮:১২
শতভাগ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ৮ দাবি তুলে ধরা হয়।
বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মো. আজিজুল হক রাজার সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সদস্যসচিব মো. হাবিবুর রহমান (আদনান হাবীব)।
লিখিত বক্তব্য সদস্যসচিব বলেন, উৎসব ভাতার দাবিতে কর্মচারীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ২০০৪ খ্রিষ্টাব্দে তৎকালীন জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্মচারীদের ৫০% উৎসব ভাতা প্রদান করেছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, হঠাৎ গত ঈদের আগে সরকার শুধু শিক্ষকদের ২৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করে উৎসব ভাতা প্রদান করলেও কর্মচারীদের কোনো উৎসব ভাতা বৃদ্ধি করেনি। ফলে সারাদেশে কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এটি একটি নজিরবিহীন ঘটনা, যা কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আগামী ঈদের আগেই কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানাই।
- বিষয় :
- ভাতা
- এমপিওভুক্ত
- শিক্ষাপ্রতিষ্ঠান
