ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কলমবিরতি

বুধবার সারাদেশে অবস্থান কর্মসূচি

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কলমবিরতি
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ২২:৪৮

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার প্রতিবাদে সারাদেশে এক ঘণ্টার কলমবিরতি পালন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে দেশের সব উপজেলা কৃষি অফিস, উপপরিচালকের কার্যালয়, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), হর্টিকালচার সেন্টার ও কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার কলমবিরতির সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয় খামারবাড়িতে কর্মকর্তারা বাইরে অবস্থান নেন। এ সময় বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন, পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আব্দুর রহিম, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবউল্লাহ, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, উপপরিচালক (হর্টিকালচার উইং) মো. নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক কে এম বদরুল হক।

সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অবস্থান কর্মসূচি এবং কাল বৃহস্পতিবার একই সময়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×