ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নাগরিক কোয়ালিশনের বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণতান্ত্রিক সংস্কারের নতুন দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণতান্ত্রিক সংস্কারের নতুন দিগন্ত
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ২২:২৩

অন্তর্বর্তী সরকারের প্রকাশিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ গেজেটকে স্বাগত জানিয়েছে নাগরিক সমাজের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’।

তারা বলেছে, এই আদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক সংস্কারের একটি ঐতিহাসিক পদক্ষেপ।

বৃহস্পতিবার নাগরিক কোয়ালিশনের সহসমন্বয়ক ফাহিম মাশরুর স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকারকে ধন্যবাদ জানিয়ে সব রাজনৈতিক দলকে আসছে গণভোট আয়োজনের প্রক্রিয়ায় সহযোগিতার আহ্বান জানান।

বিবৃতিতে নাগরিক কোয়ালিশন জানিয়েছে, এই আদেশ রাজনৈতিক সংস্কার ও নির্বাচন-সংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করবে। সংগঠনটির মতে, আগে প্রকাশিত ঐকমত্য কমিশনের প্রস্তাবে কিছু রাজনৈতিক দলের আপত্তি থাকলেও নতুন আদেশে তা সমাধানের পথ তৈরি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নাগরিক কোয়ালিশন আগে থেকেই প্রস্তাব দিয়েছিল যাতে আগামী সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে এবং সাধারণ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়। সংগঠনটি সন্তোষ প্রকাশ করেছে, এই দুই প্রস্তাবই গৃহীত হয়েছে নতুন আদেশে।

আরও পড়ুন

×