ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে ডাকসুর আনন্দ মিছিল

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে ডাকসুর আনন্দ মিছিল
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৯:০১

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। 

আজ সোমবার সোয়া তিনটার দিকে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি বের হয়। এর আগে দুপুরে মামলার রায় কার্যক্রম টিএসসিতে বড় পর্দায় সম্প্রচার করা হয়। 

মিছিলের সামনের সারিতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ অংশ নেন। এ ছাড়া হল সংসদের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা অংশ নেন মিছিলে। 

শিক্ষার্থীরা ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনার ফাঁসি হলো’ ইত্যাদি স্লোগান দেন। 

জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন

×