ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেখ হাসিনা-আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড

রায়ের কপি আজকালের মধ্যেই পাঠানো হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে

রায়ের কপি আজকালের মধ্যেই পাঠানো হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে
×

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১২:৪৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ১২:৪৮

জুলাই গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মামলার রায়ের অনুলিপি স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পাঠানো হবে। পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও আইজিপি কার্যালয়েও রায়ের কপি পাঠানো হবে।

এছাড়া রায়ের কপি পাবেন সাজাপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজকালের মধ্যে ৪৫৩ পৃষ্ঠার রায়ের এ কপি পাঠানো হবে বলে মঙ্গলবার সমকালকে জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্টার কার্যালয়।

এর আগে সোমবার জুলাই হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

×