ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাইকোর্টের রুল

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ২২:১৩

নারী ফুটবল দলের প্রতি বৈষম্য বন্ধে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুরুষ ফুটবল দলের মতো নারী ফুটবল দলের ক্ষেত্রে একই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

জনস্বার্থে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান। তারা দুজনই হাইকোর্টে রিট দায়ের করেন।  

আগামী চার সপ্তাহের মধ্যে ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর সমকালকে বলেন, নারী ও পুরুষ ফুটবলারদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলাররা বছরে ৫০/৬০ লাখ টাকা বেতন পান। অথচ নারী ফুটবলাররা বছরে মাত্র ৬ থেকে ৭ লাখ টাকা বেতন পান। নারী ফুটবলারদের নিয়মিত বেতনও দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই, নিয়মিত লিগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি। এসব বৈষম্য চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করেছি। আদালত সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। 

আরও পড়ুন

×