ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলা

জয়-আনিসুল-সালমান-পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জয়-আনিসুল-সালমান-পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
×

বাঁ থেকে সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক। কোলাজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ২১:২১

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

বুধবার রাত পৌনে ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তের পর প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয় বা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে। পরে প্রসিকিউশন তা যাচাই–বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেয়।

আরও পড়ুন

×