ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৬:০০

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

এ সমাবর্তনে ২৭ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে ছয়জন চ্যান্সেলরস অ্যাওয়ার্ড, পাঁচজন বিওটি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও ১৬ জন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন। এবারের সমাবর্তনে সর্বমোট ২ হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। — সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×