ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকায় নাগরিকদের চলাচলে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ঢাকায় নাগরিকদের চলাচলে সতর্ক করল যুক্তরাষ্ট্র
×

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে তীব্র যানজটের শঙ্কায় আজ শনিবার দুপুরে নিজ দেশের নাগরিকদের ঢাকায় চলাচলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, যুবনেতা ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় অবতরণ করে। আজ শনিবার জোহরের নামাজের পর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ফলে ঢাকা ও মানিক মিয়া অ্যাভিনিউর আশপাশে তীব্র যানজটের শঙ্কা করা হচ্ছে। পুরো বাংলাদেশে স্বতঃস্ফূর্ত ও পরিকল্পিত সমাবেশের সম্ভাবনা রয়েছে।

এ প্রেক্ষাপটে নিজ নাগরিকদের দুপুরে ঢাকা ও এর আশপাশে চলাচল বিবেচনা করতে বলেছে দূতাবাস। এছাড়া এ এলাকায় চলাচলে সময়কে পুনর্নির্ধারিত করতে পরামর্শ দিয়েছে। শান্তিপূর্ণ সমাবেশ সংঘাত এ সহিংসতায় পরিণত হতে পারে, এটি মাথায় রেখে মার্কিনিদের 
সতর্কতা অবলম্বন করতে বলেছে দূতাবাস। পাশাপাশি যে কোনো বিক্ষোভ এড়াতে এবং বড় সমাগমের আশপাশে সতর্কতা অবলম্বন করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে। আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে গণমাধ্যমের হালনাগাদ তথ্যের দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×