ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা

গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ২২:০৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ | ২২:০৭

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। সেই সঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রুপটি। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বসুন্ধরা গ্রুপ জানায়, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিন্নমত বা সমালোচনার জবাব কখনোই সহিংসতার মাধ্যমে দেওয়া যেতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বসুন্ধরা গ্রুপ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

হামলায় আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা ও সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা গ্রুপ সবসময় স্বাধীন, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে রয়েছে এবং ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে।

আরও পড়ুন

×