ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
×

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৬:৫৪

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হাদির খুনিদের বিচার নিশ্চিতে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবির মধ্যেই এমন ঘোষণা দিলেন উপদেষ্টা।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আইন উপদেষ্টা লিখেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী, পুলিশ প্রতিবেদন আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।

আইন উপদেষ্টার ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এর আগে দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের দুটি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো- দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করা এবং ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মত পেশাদার ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আল জাবের বলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো, এর বিচারের জন্য কী কী পদক্ষেপ নেবেন সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে পাইনি। আপনার অসহায়ত্ব আমরা দেখতে পেয়েছি। আপনাকে কে অসহায় করে তুলল এটা আমাদের কাছে জানাতে হবে। না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না।

আব্দুল্লাহ আল জাবের আরো বলেন, ‘নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচন। এর আগে কোনো নির্বাচন না।’

আরো পড়ুনবিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

আরও পড়ুন

×