ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ ও সহ-সভাপতি কর্নেল ফারুক

বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ ও সহ-সভাপতি কর্নেল ফারুক
×

নব নির্বাচিত নির্বাহী বোর্ডের সকল সদস্যবৃন্দ। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫০

বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ঢাকার ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই সভায় ফাউন্ডেশনের সাধারণ সদস্য, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। 

সভা শেষে সংগঠনের নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হামীম গ্রুপের পরিচালক ও সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। দৃষ্টিহীন ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কর্নেল ফারুক ইয়া আজম। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। এ ছাড়া নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহানা আক্তার, সৈয়দ সগির উদ্দিন আহম্মদ ও তোফায়েল আহমেদ চৌধুরী।

সভায় ফাউন্ডেশনের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন ও আর্থিক হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি দৃষ্টিহীন ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, শিক্ষা সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, দৃষ্টিহীন ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং সঠিক সহায়তা ও সুযোগ পেলে তাঁরা সমাজের সম্পদে পরিণত হতে পারেন। তিনি দৃষ্টিহীনদের অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

×