ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু

শোকবইয়ে তিন উপদেষ্টার স্বাক্ষর

শোকবইয়ে তিন উপদেষ্টার স্বাক্ষর
×

কোলাজ

বাসস

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২৩:০৯

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিন উপদেষ্টা শোকবইয়ে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×