ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক প্রকাশ
×

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২৩:৩৩

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মঙ্গলবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করে নোয়াব।

নোয়াব সভাপতি এ কে আজাদ এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আরও পড়ুন

×