ছবিতে খালেদা জিয়ার শেষ বিদায়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ। ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৯:৫১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৭
রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার মরদেহ রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিন বাহিনীর প্রধান কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমানের বাসভবন নেওয়া হয় এবং সেখান থেকে নেওয়া হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য।

















- বিষয় :
- খালেদা জিয়া
- বিএনপি
- বিএনপি চেয়ারপারসন
