সমকালের নামে ভুয়া ফেসবুক গ্রুপ
ছবি: ভুয়া গ্রুপগুলোর স্ক্রিনশট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৯:০৯
সামাজিক মাধ্যম ফেসবুকে সমকালের লোগো, মাস্টহেড ও স্লোগান ব্যবহার করে ভুয়া গ্রুপ খোলা হয়েছে। গ্রুপগুলো হলো- ‘সমকাল নিউজ আপডেট’, ‘সমকাল নিউজ আপডেট - Samakal News Update’ এবং ‘সমকাল’ নামে। এসব ভুয়া গ্রুপে ব্যক্তিগত পোস্টের পাশাপাশি চালানো হচ্ছে রাজনৈতিক প্রচারণা।
এছাড়াও কিছু গ্রুপে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজের কনটেন্ট শেয়ার করা হচ্ছে। গ্রুপগুলোতে সমকাল প্রধান কার্যালয় ও ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হচ্ছে।
ভুয়া এসব গ্রুপের সঙ্গে সমকালের কোনো সংশ্লিষ্টতা নেই। সমকালের ফেসবুক গ্রুপে নিজস্ব প্রতিবেদন ছাড়া ব্যক্তিগত বিষয় শেয়ার করা হয় না। সেখানে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণাও করা হয় না। তাই ভুয়া গ্রুপগুলোর বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সমকালের আসল গ্রুপের নাম ‘Daily Samakal (দৈনিক সমকাল)’। সেখানে সদস্য রয়েছেন প্রায় ৩০ হাজার।
