ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
×

ছবি : সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০০:৫৯

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

×