ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুর রহিম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুর রহিম
×

মো. আব্দুর রহিম। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ২১:০৯ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ | ২১:৫৩

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নতুন মহাপরিচালক হয়েছেন মো. আব্দুর রহিম। বুধবার কৃষি মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে ডিএই–এর উদ্ভিদ সংগনিরোধ (প্ল্যান্ট কোয়ারেন্টাইন) উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মো. আব্দুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। 

সরকারি চাকরিতে ১৩তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে আব্দুর রহিমের পথচলা শুরু ১৯৯৪ সালে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা থেকে উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক, উপপরিচালকসহ কৃষি প্রশাসনের বিভিন্ন ধাপ তিনি অতিক্রম করেছেন। আব্দুর রহিম জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির (নাটা) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

×