তৃতীয় দিনের আপিল শুনানিতে আধাবেলায় ৩৬টি আবেদন নিষ্পত্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৫:১২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১৫:২২
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানির আধাবেলায় ৩৬টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
ইসি জানায়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তেন সোমবার সকাল থেকে আপিল শুনানিতে দুপুর পর্যন্ত ৩৬টি আপিল আবেদনে শুনানি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১৯টি মঞ্জুর ১৩টি না মঞ্জুর এবং ৪টি অনিষ্পন্ন রাখা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।
আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। আর প্রথম দিনের মধ্যে ৫২ আপিল মঞ্জুর করে। যার মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ও এজনের মনোনয়ণপত্র বাতিল করে ইসি। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর হয়। এছাড়া তিনজন জন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে ইসি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভােট অনুষ্ঠিত হবে।
