মহিলা পরিষদের বিবৃতি
হাইকোর্টের রায় নিয়ে নারীর অধিকার লঙ্ঘন চেষ্টা গ্রহণযোগ্য নয়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৫:০৪
দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতি বিষয়ে হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি, সাম্প্রতিককালে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অধিকারকে খর্ব করে এমন প্রচারণা চলছে। হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে নারীর মানবাধিকার লঙ্ঘিত হতে পারে– এমন কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগেরও জেন্ডার সংবেদনশীল ভূমিকা প্রত্যাশা করছি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মর্যাদা, সম্মান নিশ্চিতের বিষয়টির প্রতি অঙ্গীকারবদ্ধ। পরিষদ নারীর মানবাধিকার প্রতিষ্ঠাসহ দৃষ্টিভঙ্গি, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।
- বিষয় :
- বিয়ে
- হাইকোর্ট
- বাংলাদেশ মহিলা পরিষদ
