ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাইকোর্টকে চেম্বার আদালত

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ১৯:১৯

ঋণখেলাপির তালিকায় থাকা কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল আগামী দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

একইসঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশও বহাল রাখা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব বুধবার এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার জানিয়েছেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ মামুন বলেন, আমরা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চেম্বার আদালতে আবেদন দিয়েছিলাম। চেম্বার আদালত আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠাননি। আমরা বলেছি, ইতোমধ্যে ব্যাংকে ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে। আদালত বলেছেন, এটাকে আপিল বেঞ্চে পাঠানো হবে না। আপনারা হাইকোর্টে যান।’ তাই এখন পর্যন্ত নির্বাচন করতে বাধা নেই।

এর আগে গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

আরও পড়ুন

×