ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সংলাপে ড. হোসেন জিল্লুর

সংস্কারে প্রাথমিক স্বাস্থ্যসেবা সর্বজনীন করতে হবে

সংস্কারে প্রাথমিক স্বাস্থ্যসেবা সর্বজনীন করতে হবে
×

ড. হোসেন জিল্লুর রহমান

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

সংস্কারের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বজনীন ‘হেলথ কভারেজের’ পথ প্রশস্ত করতে হবে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা সংস্কারের সফল বাস্তবায়নের জন্য আরও অব্যাহত অ্যাডভোকেসি এবং সংশোধন প্রয়োজন। 

গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ড্রাফট প্রাথমিক স্বাস্থ্যসেবা (পিএইচসি) আইন পর্যালোচনা’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এ কথা বলেন। পিপিআরসি এবং ইউএইচসি ফোরামের এ আয়োজনে সহায়তা দিয়েছে ইউনিসেফ। ড. হোসেন জিল্লুর রহমান সংলাপ সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, প্রস্তাবিত প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন স্বাস্থ্য সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা পুনঃকেন্দ্রীভূত করার ভূমিকা রাখবে। 

আরও পড়ুন

×