ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচন নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই

নির্বাচন নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই
×

রিজওয়ানা হাসান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে অন্যদেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু কে জিতবে, কী ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ– সে রকম মনে করার আমাদের কোনো সুযোগ নেই। 

গতকাল বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে। একদল আরেক দলকে হারানোর চেষ্টা করবে, একদল জেতার চেষ্টা করবে। যে দল জেতার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করার জন্য কথা বলবে। এটা তো খুব স্বাভাবিক কথা। কোনো কোনো জায়গায় হয়তো ভব্যতা-সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না। সে জন্য সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। 

এদিকে গতকাল রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনে ‘গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে ভূগর্ভস্থ পানিসম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি। তিনি নদীদূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।

আরও পড়ুন

×