ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অধ্যাদেশ অনুমোদন

পশু এখন থেকে বিবেচিত হবে ‘প্রাণি’ হিসেবে  

পশু এখন থেকে বিবেচিত হবে ‘প্রাণি’ হিসেবে  
×

উপদেষ্টা পরিষদের বৈঠক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ১৮:২৩

প্রাণি ও প্রাণিজাত পণ্য সংগনিরোধ অধ্যাদেশ-২০২৬ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই আইনে গৃহপালিত বা উপকারী পশুকে ‘প্রাণি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিজ দপ্তরে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ অধ্যাদেশের গুরুত্বপূর্ণ একটি দিক হলো পশুকে ‘পশু’ বলে আখ্যা দেওয়ার বিষয়টি বাদ দেওয়া হচ্ছে। এটি মূলত দৃষ্টিকটু বা শুনতে খারাপ লাগে। এ কারণে এই আইনের সংশোধন করা হয়েছে। বিগত সময়ের যে আইন তা রহিত বা বাতিল করে সেখানে ‘প্রাণি’ শব্দ যোগ করা হলো।

তিনি বলেন, পূর্বের আইনে প্রাণিদের ওপর যে দায়মুক্তির কথা বলা ছিল, এই অধ্যাদেশে তা বাতিল করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×