ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদ নির্বাচন

বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলীয় প্রধানরা

বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলীয় প্রধানরা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫১ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানরা। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হবে এসব ভাষণ।

এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারের সময় নির্ধারিত হয়েছে। নির্বাচন কমিশনে (ইসি) দল দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার রাতের শেষ স্লটে তারেক রহমান এবং একই দিন রাত ৯টায় ডা. শফিকুর রহমানের ভাষণ বিটিভিতে সম্প্রচারের কথা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ রোববার সম্প্রচারের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 

এবারের নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে ভাষণের সুযোগ দিতে ইসিতে আবেদন করা হয়েছে ৫ ফেব্রুয়ারি। এ ছাড়া আরও দুটি দলও আবেদন দিয়েছে। 

নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দনকে ভাষণের সুযোগ দিতে আজ শনিবার ইসিতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। 

আরও পড়ুন

×