ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘কেউ যেন জাল ব্যালট বাক্সে ফেলতে না পারে’

‘কেউ যেন জাল ব্যালট বাক্সে ফেলতে না পারে’
×

দোহারে নির্বাচনি কেন্দ্রের নিরাপত্তায় বিজিবি মোতায়েন -সমকাল

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:২৪

জাল ভোট প্রতিরোধে নির্বাচন সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনার মন মন্তব্য করেন মাঈদুল ইসলাম।

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদানের ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঈদুল বলেন, 'মাঠে একটি আওয়াজ আছে যে জাল মার্কিং সিল, জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। তাই কোনো ভোটার যাতে জাল ব্যালট সঙ্গে করে নিয়ে গিয়ে ভোটের বাক্সে ফেলতে না পারে, সেটা মাথায় রাখতে হবে।'

এ সময়ে তিনি আরও বলেন, 'ব্যালট বাক্স থাকবে প্রতিটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের সামনে। যেন মনে হয়, তিনি বাক্সটি পাহারা দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে, ইচ্ছা করে কেউ ভেজাল করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আটক করা হবে।

মতবিনিময়কালে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ঢাকা-১ দোহারে সার্বিক প্রস্তুতির দিক তুলে ধরেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঈদুল। তিনি বলেন, নির্বাচনী উপকরণসমূহ কড়া নিরাপত্তার মধ্যেই আছে। কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেগুলো মোকাবিলায় তারা প্রস্তুত আছেন।

ঢাকা জেলা প্রশাসক জানান, ভোটের আগের দিন বেলা ১১টা থেকে প্রয়োজনীয় সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ শুরু হবে। ভোটের সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা যাতে কোনো শঙ্কার মধ্যে না পড়েন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, ভোটাররা নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে মো.মাঈদুল ইসলাম বলেন, দোহার ও নবাবগঞ্জ, ঢাকা-১ আসনের সর্বমোট কেন্দ্র ১৮৪টি। প্রার্থী ৬জন। ভোটার ও ভোটের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা কাজ করবেন। এদের দায়িত্বে ১০ জন ম্যাজিস্ট্রেট থাকবেন।

আরও পড়ুন

×