ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্মপাশায় সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা আটক

ধর্মপাশায় সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা আটক
×

সমকাল গ্রাফিক্স

সুনামগঞ্জ ও ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১৭

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলকে আটক করেছে সেনাবাহিনী। ধর্মপাশা থানার পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী জানালেন, ওখানে বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বলকে আটক করা হয়েছে জেনে ধর্মপাশায় যাচ্ছেন তিনি।
ধর্মপাশা থানার ওসি মো. শহীদ উল্লাহ্‌ বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। থানার বাইরে থাকায় এর বেশি আপাতত বলতে পারছেন না।

ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, টাকা-পয়সা লেনদেনের ঘটনায় শুনেছি একজন আটক হয়েছে। সত্য-মিথ্যা জানা যায়নি এখনো।

এডিট- সাব্বির

আরও পড়ুন

×