ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পঞ্চগড়-১ আসন

সারজিস আলম হেরেছেন ৮ হাজার ভোটে

সারজিস আলম হেরেছেন ৮ হাজার ভোটে
×

সারজিস আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:২৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে নির্বাচনে পরাজিত হয়েছেন। জিতেছেন ধানের শীষ মার্কায় বিএনপির প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির।

পঞ্চগড়-১ আসনের সবগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।

ইসির ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯টি ভোট।

ফলে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে মোহাম্মদ নাওশাদ জমির বিজয়ী হয়েছেন। ইসি সূত্র জানায়, সব কেন্দ্রের ফল হাতে পাওয়ার পরই এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×