ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাপানের দূতাবাসের বার্তা

কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে উন্মুখ 

কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে উন্মুখ 
×

ঢাকার জাপান দূতাবাস। ছবি-সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাপান। তারা বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে উন্মুখ বলেও জানিয়েছে। 

রোববার ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে আন্তরিকভাবে স্বাগত জানায় জাপান। জাপান সব রাজনৈতিক দল এবং নেতাদের, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানায়। টোকিও সহজে ও শান্তিপূর্ণ সরকার গঠনের প্রত্যাশা করে। পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার জন্য উন্মুখ।

এর আগে ১০ ফেব্রুয়ারি জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রতিনিধিদের একটি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছিল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। এর আগের দিন ফেসবুক পোস্টে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আরও পড়ুন

×