ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:১২

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরও পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. আব্দুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান তারেক। তাদের মধ্যে মো. ইছা ও তারেক আগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের পূর্বের নিয়োগ আদেশ বাতিল করে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন

×