ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন পুনর্বিবেচনা দাবি

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন পুনর্বিবেচনা দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৯

| প্রিন্ট সংস্করণ

সরকার ঘোষিত ২০২৬ সালের একুশে পদকের তালিকায় নৃত্যকলা বিভাগে অপেক্ষাকৃত তরুণ শিল্পী অর্থী আহমেদের মনোনয়ন ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে অসন্তোষ ও বিতর্ক দানা বেঁধেছে। বহু প্রবীণ ও দীর্ঘদিনের অভিজ্ঞ নৃত্যশিল্পীকে পাশ কাটিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে–এমন অভিযোগ তুলে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। তাদের অভিযোগ, এ মনোনয়নে স্বচ্ছ ও সুস্পষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি, যা রাষ্ট্রীয় সর্বোচ্চ এ বেসামরিক সম্মাননার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে। 

‘একুশে পদক (নৃত্যশিল্পে) মনোনয়ন বিষয়ে নীতিগত প্রতিবাদ, উদ্বেগ ও পুনর্বিবেচনার দাবি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনটি গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। এতে নৃত্যশিল্পীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। বক্তব্যে তিনি ২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদক দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও নির্দিষ্ট মনোনয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একুশে পদক বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মুক্তচিন্তার চেতনার প্রতীক, যা আজীবন সাধনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনস্বীকার্য প্রভাবের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এবারের ঘোষিত নামটি নিয়ে নৃত্যাঙ্গনে বড় অংশের মধ্যে প্রশ্ন ও সংশয় সৃষ্টি হয়েছে।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ‘আমাদের সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা তাঁর ভেরিফায়েড পেজে মনোনীত শিল্পীর যে অবদানের কথা উল্লেখ করেছেন, তা মূলত সমাজসেবা বা সামাজিক কল্যাণমূলক; এটি নৃত্যশিল্পে উল্লেখযোগ্য কোনো অবদান নয়। অথচ বাংলাদেশে অসংখ্য জ্যেষ্ঠ নৃত্যশিল্পী রয়েছেন, যাঁরা কয়েক দশক ধরে নৃত্যচর্চা, শিক্ষা, গবেষণা ও মঞ্চায়নের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করছেন। তাদের উপেক্ষা করা নৃত্যাঙ্গনের জন্য হতাশাজনক।’
 

আরও পড়ুন

×