আরও ২০ জনকে কৃত্রিম পা সংযোজন করে দিচ্ছে ‘স্বপ্ন নিয়ে’
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৯
দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল দেশের বিভিন্ন অঞ্চলের পা হারানো ২০ জন ব্যক্তি। সমাজের বিত্তবানদের সহযোগিতা নিয়ে এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’।
মঙ্গলবার ঢাকার শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে এ ২০ জনের কৃত্রিম পা সংযোজনের কার্মক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ইজি লাইফ ফর বাংলাদেশের পরিচালক মো. মনিরুল ইসলাম, ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, সদস্য মো, রুবেলসহ আরও অনেকে।
কৃত্রিম পা লাগানোর প্রসঙ্গে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমরা স্বপ্ন নিয়ের মাধ্যমে সকলের সহযোগিতায় এর আগে ৫২জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। পক্ষাঘাতগ্রস্থ অসহায় ও গরীব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেনো গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই ‘স্বপ্ন নিয়ে’ এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে নূরুস সাবাসহ যারা আমাদেরকে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সহযোগিতা
