ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ’ 

ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের উদ্ধৃতি দিয়ে সহকর্মীদের কাছে আইজিপির খুদে বার্তা 

‘এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ’ 
×

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৬

ঊনবিংশ শতকের অন্যতম ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। তার পুরো নাম চার্লস জন হাফ্যাম ডিকেন্স। তিনি একাধারে ঔপন্যাসিক, সাংবাদিক, সম্পাদক, সচিত্র প্রতিবেদক এবং সমালোচক ছিলেন। বুধবার চার্লস ডিকেন্সের লেখা স্মরণ করিয়ে দিয়ে সহকর্মীদের কাছে খুদে বার্তা পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
 
‘প্রিয় সহকর্মীবৃন্দ’ সম্বোধন করে আইজিপি ইংরেজিতে একটি খুদে বার্তায় লিখেন, ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ; এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।’ 
 
বাহারুল আলম আরও লিখেন, ‘গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন।’
  
পুলিশের একাধিক কর্মকর্তা আইজিপির কাছে থেকে এই খুদে বার্তা পাওয়ার কথা সমকালকে জানিয়েছেন।
  
ত্রয়োদশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে পুলিশের ভেতরে ও বাইরে কানাঘুষা শুরু হয়, কে হচ্ছেন নতুন আইজিপি। কতদিন থাকছেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। এমন আলোচনার মধ্যে পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বরে সহকর্মী হিসেবে আইজিপির এমন খুদে বার্তা বিদায়ের সুর কি–না এমন জোরালো গুঞ্জন আছে। পদত্যাগপত্র দেওয়ার গুঞ্জনের মধ্যে দু’দিন আগে তিনি বলেছেন, এখনও পদত্যাগ পত্র জমা দেননি তিনি। এ ব্যাপারে জানতে চাইলে আজ ফোনে যোগাযোগ করা হলে আইজিপি রিসিভ করেননি। 

আরও পড়ুন

×