ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাহাড়ি আদিবাসীদের বাইরে থেকে প্রতিমন্ত্রী করা শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

পাহাড়ি আদিবাসীদের বাইরে থেকে প্রতিমন্ত্রী করা শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১৩

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেওয়ার বিষয়টি যথাযথ হয়নি। যা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাঙামাটি আসন থেকে নির্বাচিত এমপি দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়ার ওই এলাকার জনগোষ্ঠী সাধুবাদ জানিয়েছে। 

একইসঙ্গে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আংশিক এলাকা) আসনের এমপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চল থেকেই পার্বত্যাঞ্চলের প্রতিমন্ত্রী চান তারা। যা পার্বত্য শান্তি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।  

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং সমকালকে বলেন, পার্বত্য জনগোষ্ঠীর বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী নিযুক্ত করা করা হয়েছে, যা যথাযথ হয়নি। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্য থেকেই ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী করা ন্যায়সংগত। 

সঞ্জীব দ্রং বলেন, দেশের নতুন এক প্রেক্ষাপটে বিএনপি সরকারের প্রতি সারাদেশের আদিবাসী জনগোষ্ঠীর অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। দেশের ৩০ লাখের বেশি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ২০ লাখের বেশি বসবাস করে সমতলে। এই সমতলের আদিবাসীদের উন্নয়নে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি সমতল আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। বর্তমান সরকারে সমতল আদিবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা রাখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় প্রতিষষ্ঠার পর থেকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে একজন প্রতিমন্ত্রী, একজন মন্ত্রী ছিলেন। এবারই প্রথম একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া হলো। 

পার্বত্যাঞ্চল জনগোষ্ঠীর প্রতিনিধি অ্যাডভোকেট দ্বীননাথ তংচংগ্যা সমকালকে বলেন, এক সময় তিন পার্বত্য বিশেষায়িত অঞ্চল ছিল। যেহেতু পার্বত্য চুক্তি হয়েছে চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় হয়েছে। বিগত দিনে যারাই ক্ষমতায় এসেছে তারা এই মন্ত্রণালয়ে একজন করে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী দিয়েছিল। বর্তমান নতুন সরকার ক্ষমতায় এসে এই প্রথমবারের মতো একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ধারাতে পার্বত্য মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রীর নিয়োগের কথা রয়েছে। যিনি হবেন পার্বত্যাঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর একজন।

আরও পড়ুন

×