ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাল অগ্রণী ব্যাংক
ভাষাশহীদদের প্রতি অগ্রণী ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:২২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩৭
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে অগ্রণী ব্যাংক কর্মকর্তারা। ২১ ফেব্রুয়ারি সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখা সমূহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
