ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাষাশহীদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা

ভাষাশহীদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা
×

ভাষাশহীদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:২৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩৭

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ২১ ফেব্রুয়ারি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, ব্যাংকের অন্যান্য নির্বাহী, জিয়া পরিষদ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন ও জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×