ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রমজানে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাবে ১০ লাখ পরিবার: প্রতিমন্ত্রী টুকু

রমজানে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাবে ১০ লাখ পরিবার: প্রতিমন্ত্রী টুকু
×

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:০০

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সারাদেশে রমজান মাসব্যাপী সুলভ মূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে। প্রায় ১০ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সহায়তা দেওয়া হবে। এতে বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে।

শনিবার দুপুরে রমজান মাস উপলক্ষ্যে টাঙ্গাইল পৌর উদ্যানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জেলা পর্যায়ে গরুর মাংস সাড়ে সাতশ টাকা কেজি, আমরা নির্ধারণ করেছি সাড়ে ছয়শ টাকা। ডিমের দাম ৭ টাকা করে নির্ধারণ করেছি, ঢাকায় ৮টা করে বিক্রি হচ্ছে। আমরা প্রত্যেকটি জিনিস জেলার যে মূল্য রয়েছে, তার চেয়ে কম মূল্যে সরবরাহ করছি।’ তাঁর ভাষ্য, পোলট্রি শিল্প যাতে টিকে থাকে, ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পদক্ষেপ নেওয়া হবে। তারা যাতে ক্ষতিগ্রস্থ না হন এবং এই শিল্প যাতে টিকে থাকে এবং তাঁরা যেন লাভবান হন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

আরও পড়ুন

×