সামাজিক মাধ্যমে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে গুজব
জোনায়েদ সাকি। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩৬
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে।
এই ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
