আইজিপি আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরান প্রধানমন্ত্রী। ছবি-বাসস
বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:২২
প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
বুধবার সচিবালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
গতকাল সরকার আলী হোসেন ফকিরকে দেশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয়।
