ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে সোমবার 

মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে সোমবার 
×

কবি মোহন রায়হান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪৩

কবি মোহন রায়হানকে সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করার ঘোষণা দেয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য শুক্রবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২ মার্চ) বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাঁকে এ পদক প্রদান করা হবে।

আরও পড়ুন

×