হাইকোর্টের রুল
ই-সিগারেট নিষিদ্ধের বিধান কেন অবৈধ নয়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ০৪:৫৬
ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ই-সিগারেট নিষিদ্ধ ও দণ্ডের বিধান রেখে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৬(গ) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ক এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার রুলসহ এই আদেশ দেন। একই সঙ্গে আমদানি করা ভ্যাপ ভ্যাপিং, ড্যাপার, ই-লিকুইড ও ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করতেও নির্দেশ দিয়েছেন আদালত। আইন সচিব, বাণিজ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক (কাস্টমস) বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এইচ এম সানজিদ সিদ্দিকী।
ই-সিগারেট হলো একটি ইলেক্ট্রিক ডিভাইস, যা তরল নিকোটিন ও অন্যান্য কেমিক্যাল গরম করে বাষ্প তৈরি করে। আর ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট হলো নতুন প্রজন্মের নিকোটিনযুক্ত তামাক, যা ধোঁয়াবিহীন বা ভেপার তৈরির মাধ্যমে সেবন করা হয়।
২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৬৯ (গ) ধারায় ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ও ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস নিষিদ্ধ করা হয়েছে।
