ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
×

এসএএম মাহফুজুর রহমান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১৮:৫৭ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ১৯:১০

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, এসএএম মাহফুজুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

এই নিয়োগ অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন

×