ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারীদের সম্মাননা
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ১৫:৩৬
সারাদেশে গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নারী প্রার্থীরা অংশ নিয়েছিলেন তাদের ফুল দিয়ে সম্মাননা জানিয়েছে নারী সংহতি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ও নারী সংহতির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি এ আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এতে উপস্থিত ছিলেন। ভোলার এক অনুষ্ঠানের উদ্ধৃতি দিয়ে বলেন, কথা শুনে যে হাতে তালি দিতে হয় সেটা নারীরা জানতেন না। নারী কমিশন গঠন করতে গিয়ে যথারীতি তাকে যুদ্ধ করতে হয়েছে।
এতে আরও বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী রব, গণসংহতি আন্দোলনের ঢাকা ১২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের নাটোর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী তাহমিদা ইসলাম তানিয়া।
যারা বিভিন্ন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। মুক্ত আলোচনায় আরো অংশ নেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক ফাতেমা সুলতানা শুভ্রা।
এসময় আরও উপস্থিত ছিলেন শৈশব সংগঠনের প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, ২৪ এর উত্তরার সংগঠক মনীষা মাফরুহা, শিল্পি ও এক্টিভিস্ট ঋতু সাত্তার, উন্নয়ন কর্মী ফারহীন খান, শিল্পী ও এক্টিভিস্ট কৃষ্ণকলি ইসলাম, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সভাপতি রেবেকা নীলা ও সহ-সভাপতি বিথী ঘোষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বুশরা জামান।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অপরাজিতা দেব।
- বিষয় :
- গণসংহতি আন্দোলন
- সংসদ নির্বাচন
- নারী
- সম্মাননা
