মধ্যপ্রাচ্যে যুদ্ধে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ২০:২৭
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের অগ্রাধিকার। যারা ইরানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, সে ব্যবস্থা আমরা এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও করার আমরা চেষ্টা করছি।
তিনি জানান, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে।
বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে যুদ্ধাবস্থার অবসান প্রত্যাশা করে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
