ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদের দিনে খাবার বিতরণ করলেন আনন্দ মোহন কলেজের সাবেক শিক্ষার্থীরা

ঈদের দিনে খাবার বিতরণ করলেন আনন্দ মোহন কলেজের সাবেক শিক্ষার্থীরা
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ১৭:১৩ | আপডেট: ২২ মার্চ ২০২৬ | ১৭:২৮

ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে পবিত্র ঈদ উল ফিতরের দিন ময়মনসিংহ শহরে চলাচলরত প্রায় ৩ শতাধিক রিকশা ও অটোরিকশা চালকদের মধ্যে ঈদের খাবার বিতরণ করেছে আনন্দ মোহন কলেজ এইচএসসি-৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। 

ঈদের দিন হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় রিকশা খাবারের জন্য রিকশা চালকদের তীব্র কষ্ট ভোগ করতে হয়। অপ্রিয় হলেও সত্য যে, তাদের অনেককেই এদিন প্রায় অভুক্ত অবস্থায় থাকতে হয়। ঈদের খাবার তাদের কাছে অলীক কল্পনা মাত্র। 

মানবিক বিষয়টিকে বিবেচনা করেই বিগত চার বছর যাবত সংগঠনটি এই মানবিক কর্মসূচি পালন করে আসছে। 

কর্মসূচিতে হাসনাত জামান সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যাচটির সাবেক শিক্ষার্থী ডা. হরিমোহন পণ্ডিত নিউটন, শামসুল্লাহ্ সাগর, মুখলেছুর রহমান জুয়েল, নূরে আলম শিশির, রাশেদুল ইসলাম ছাড়াও এইচএসসি-৯৫ ব্যাচের বন্ধু আনোয়ারুল ইসলাম মিথুন, ইউসুফ রিমন, শরীফুল ইসলাম সোহেল, তুহিন, বাবু প্রমুখ। 

আয়োজকরা জানান, সবার মুখে ঈদের খাবার তুলে দেবার তারা থেকে উৎসারিত এই মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামর্থ্যবান সমাজকর্মীদেরকে এ ধরনের উদ্যোগ গ্রহণে আহ্বান জানান।
 

আরও পড়ুন

×