ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১০:৩৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১১:৫৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্যারেড স্কয়ারে প্রবেশ করতে হবে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর ফটক দিয়ে।

আরও পড়ুন

×