ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বাধীনতা দিবসে মানিক মিয়ায় মঞ্চ মাতাবে ওয়ারফেজ ও সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল

স্বাধীনতা দিবসে মানিক মিয়ায় মঞ্চ মাতাবে ওয়ারফেজ ও সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৭:০৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও ওয়ারফেজের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মানিক মিয়া এভিনিউতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল ও ওয়ারফেজের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

×