ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মোবাইল ফোন হ্যাকড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মোবাইল ফোন হ্যাকড
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১০:৩৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত মোবাইল ফোন হ্যাক হয়েছে। ফলে তার মোবাইলে থাকা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বেহাত হয়ে গেছে। বিষয়টি উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহমুদুল হাসান। তিনি সাংবাদিকদের জানান, গত ১৮ মার্চ  ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়, এখনও একই অবস্থায় আছে। এই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে যা যা হয়েছে তার দায়-দায়িত্ব ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নয়। মঙ্গলবার বিটিআরসিকেও এ বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন বলে তিনি জানান। জিডির অনুলিপি স্বরাষ্ট্র সচিব ও ডিএমপি কমিশনারের বরাবর পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×