ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইউনিসেফ থেকে ৬০৪ কোটি টাকার ভ্যাকসিন কিনছে সরকার

ইউনিসেফ থেকে ৬০৪ কোটি টাকার ভ্যাকসিন কিনছে সরকার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৯:৪১

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রমে ব্যবহারের জন্য ইউনিসেফের নিকট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০৪ কোটি ৫ লাখ টাকার বিভিন্ন ধরনের ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রমে ব্যবহারের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

গত ১৮ নভেম্বর ইপিআই কার্যক্রমে ব্যবহারের জন্য ইউনিসেফের নিকট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ ২০ হাজারটি ভায়াল ভ্যাকসিন ৪১৯ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকায় কেনার প্রস্তাব অনুমোদিত হয়। 

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ২০২৫-২৬ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ৫০ শতাংশ ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং অবশিষ্ট ৫০ শতাংশ ভ্যাকসিন ভবিষ্যতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।

আরও পড়ুন

×