ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০ | ০৫:৪৪

করোনা মহামারি যেমন সারা পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে, তেমনি কোণঠাসা করে রেখেছে শিক্ষার্থীদের। করোনাকালীন সময় কীভাবে পার করছে শিক্ষার্থীরা সেটি তুলে ধরতে বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের তোলা ছবি ও আর্ট ওয়ার্ক নিয়ে  ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’ ।

২১ আগস্ট  রাত ১২ টা ১ মিনিটে অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয় । প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত। https://artspaces.kunstmatrix.com/en/exhibition/2142041/covid-diaries এই ঠিকানা থেকে যেকেউ বিনামূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবে।

এর আগে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয় । তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাইকৃত ৩০ টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় ।

আরও পড়ুন

×